বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও হাফিজপুর নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন।নিহত অটোচালকের

2026-01-12T12:26:54+00:00
2026-01-12T12:26:54+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:২৬ পিএম 

হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও হাফিজপুর নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন।

 নিহত অটোচালকের নাম সাজু মিয়া। তিনি মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও এলাকার বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক সাজু মিয়া মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এ দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুমড়ে মুছরে যাওয়া অটোকেটে নিহত চালকের লাশ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাজু মিয়ার পরিবারের সদস্যরা গভীর শোক ও আহাজারিতে ভেঙে পড়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: