মাদারগঞ্জে ৩ ফসলী জমি থেকে মাটি বিক্রির মহাউৎসব, হুমকীতে কৃষি জমি

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে ৩ ফসলী কৃষি জমি থেকে মাটি বিক্রি মহাউৎসব চলছে।রোববার মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের চাঁদপুর মৌজায় ৩

2026-01-11T17:22:02+00:00
2026-01-11T17:22:02+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মাদারগঞ্জে ৩ ফসলী জমি থেকে মাটি বিক্রির মহাউৎসব, হুমকীতে কৃষি জমি
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম 
জামালপুরের মাদারগঞ্জে ৩ ফসলী কৃষি জমি থেকে মাটি বিক্রি মহাউৎসব চলছে।  

রোববার মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের চাঁদপুর মৌজায় ৩ টি বেকু লাগিয়ে ৩ ফসলী কৃষি জমি থেকে অবাধে মাটি বিক্রি মহা উৎসব চলছে। এক শ্রেণির অসাধু চক্র আইনকে তোয়াক্কা না করে দেদারসে বেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছে।  ফলে হ্রাস পাচ্ছে,  ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশ্ববর্তী কৃষক 

সরেজমিনে গিয়ে দেখা যায়, গিয়াস উদ্দিন, রব্বানী, সোহরাব ও বকুল   ভূমি আইন জেনেও তোয়াক্কা না করে ফসলী জমি কেটে মাটি বিক্রি করছে এবং বাড়ী নির্মাণে কাজ করছে। এক শ্রেণির অসাধু চক্র কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়ছে পাশ্ববর্তী জমির কৃষকের জমি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন কৃষক জানান,ফসলী জমি কেটে মাটি বিক্রি করার ফলে আমাদের আবাদি জমি গুলো  ঝুঁকির মধ্যে রয়েছে।  জমিতে পানি দিতে গেলে পানি নামা ক্ষেতে চলে যায় এবং পরবর্তীতে চাষাবাদ করতে পারি না,বাধ্য হয়ে আমাদের আবাদী জমি গুলো থেকেও মাটি বিক্রি করতে হচ্ছে। আর এভাবেই কমে যাচ্ছে ৩ ফসলী জমি এবং কৃষি পণ্যের উৎপাদন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান,বেকু দিয়ে মাটি কেটে বিক্রি করতেছে জানতে পারলাম' এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: