সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

‎চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় আবদুল কাদের (৫৫) নামে বাংলাদেশী এক পথচারী নিহত হয়েছে। রোববার সকালে

2026-01-11T16:01:47+00:00
2026-01-11T16:01:47+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম 
‎চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় আবদুল কাদের (৫৫) নামে বাংলাদেশী এক পথচারী নিহত হয়েছে। রোববার সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পথচারী উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের কালু শেখের ছেলে। 

‎শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক কাদেরকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে স্থানীয়রা। ‎ওসি আরও জানান, নিহতের পরিবার মামলা করলে অভিযুক্ত ভারতীয় ট্রাক চালককে গ্রেপ্তার করা হবে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: