জাফলংয়ে পেলোডার চাপায় শ্রমিক নিহত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় পেলোডারের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার ভোরে উপজেলার পূর্ব জাফলংয়ের জুমপাড়

2026-01-11T15:16:27+00:00
2026-01-11T15:16:27+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাফলংয়ে পেলোডার চাপায় শ্রমিক নিহত
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় পেলোডারের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার ভোরে উপজেলার পূর্ব জাফলংয়ের জুমপাড় এলাকার পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পারভেজ মিয়া (২৭)। তিনি গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে জাফলংয়ের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে লোড করা হচ্ছিল। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি পেলোডারের অসাবধানতার কারণে নিচে চাপা পড়েন পারভেজ মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: