শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।হবিগঞ্জ জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেছে

2026-01-11T13:31:40+00:00
2026-01-11T13:31:40+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:৩১ পিএম 

তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।হবিগঞ্জ জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।

রোববার (১১ জানুয়ারি) ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল।

এ সময় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে এক হাজার (১,০০০)টি শীতবস্ত্র বিতরণ করা হয় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, চলমান শীত মৌসুমে সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও শীতার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: