৫৩ বিজিবি’র অভিযানে ১৬টি গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে ৫৩ বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় জব্দ করেছে। মনাকষা বিওপি, মাসুদপুর

2026-01-10T16:57:16+00:00
2026-01-10T16:57:16+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
৫৩ বিজিবি’র অভিযানে ১৬টি গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার  বিভিন্ন স্থানে ৫৩ বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে  ১৬টি ভারতীয় জব্দ করেছে। মনাকষা বিওপি, মাসুদপুর বিওপি ও ওয়াহেদপুর বিওপি সদস্যরা আজ শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়। 

৫৩ বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯ টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীন মনাকষা বিওপি, মাসুদপুর বিওপি ও ওয়াহেদপুর বিওপির বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়েনের মনোহরপুর গ্রাম হতে ৬টি ও ফকিরপাড়া গ্রাম হতে ৪টি, একই ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ৪টি এবং নারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম হতে ২টি গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা।  জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয় জমা করা হয়েছে।

এ ব্যাপারে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এছাড়াও, সাম্প্রতিক শীত মৌসুমে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: