মধ্যপাড়া গ্রানাইট ও বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইন এবং বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক

2026-01-10T16:02:02+00:00
2026-01-10T16:02:02+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
মধ্যপাড়া গ্রানাইট ও বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম 
দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইন এবং বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

পরিদর্শনকালে তিনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)-এর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় খনির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা খনির উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও পরিবহন ব্যবস্থাপনা জোরদারে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। এ সময় উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

পরিদর্শনকালে উপদেষ্টা খনির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ব্যবস্থাপনা ও উৎপাদন পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।

মধ্যপাড়া খনিতে মজুদ থাকা পাথরের ব্যবহার বাড়াতে উপদেষ্টা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ ছাড়া জমাকৃত বোল্ডার পাথর ব্যবহারের বিষয়ে তিনি পানি সম্পদ উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন। একই সঙ্গে পার্বতীপুর উপজেলার ভবানীপুর থেকে মধ্যপাড়া পাথর খনি পর্যন্ত রেললাইন দ্রুত সংস্কারের নির্দেশনা দেন।

মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে যান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান, এমজিএমসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলম, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম, এমজিএমসিএল পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ-মহাপরিচালক (ভূতত্ত্ব) মো. আলী আকবর, এমজিএমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি. এম. জোবায়েদ হোসেন এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সহ দুটি খনির উর্দ্ধতন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: