মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে, যার আর্থিক মূল্য আনুমানিক

2026-01-10T13:12:37+00:00
2026-01-10T13:12:37+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:১২ পিএম 
গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে, যার আর্থিক মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। 

শনিবার (১০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে সরকারি টিএন্ডটি অফিসের সামনে সুনিল সাহার পাট গুদামে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।দোকান মালিকদের মতে, প্রাথমিকভাবে দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর এবং কাশিয়ানি ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট সকাল ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে।

এখনো আগুন লাগার কারণ জানা যায়নি, তবে তদন্ত শেষে এর কারণ বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, তিনি প্রতিদিনের মতো পাট গুদামের কাজ শেষ করে রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন।কী কারণে আগুন লেগেছে তা বলতে পারছেন না। তিনি জানান, তার গোডা্উনে থাকা নিজের ১ হাজার ৮শ’ মন, নির্মল বিশ্বাসের ৩শ’ মন এবং একরাম মিয়ার ৫শ’ মন পাট পুড়ে গেছে এবং এই ঘটনায় তিনি পুরোপুরি সর্বস্বান্ত হয়েছেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: