সিংগাইরে অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশা! জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সিংগাইরে অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক গুলো ভেঙ্গে চোরে বেহাল দশায় পরিনত হয়েছে। দীর্ঘ দিন ধরে এসব সড়ক গুলো মেরামত কিংবা সংস্কার

2026-01-09T16:28:13+00:00
2026-01-09T16:28:13+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সিংগাইরে অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশা! জীবনের ঝুঁকি নিয়ে চলাচল
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম 
সিংগাইরে অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক গুলো ভেঙ্গে  চোরে  বেহাল দশায় পরিনত হয়েছে।  দীর্ঘ দিন ধরে  এসব সড়ক গুলো মেরামত কিংবা সংস্কার না করার কারণে জীবনের    ঝুঁকি  নিয়ে  ঐসব রাস্তা দিয়েই  চলাচল করছে  যানবাহন ও মানুষ।  স্থানীয়দের অভিযোগ  নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও  তদারকি ত্রুটি জনিত কারণে  কয়েক বছরের মাথায়  ভেঙে চোরে চলাচলে অনুপযোগী  হয়ে পড়েছেএসব সড়ক  । ফলে   ছোট  বড় ধরনের   দু র্ঘটনার  আশংকা করছে স্থানীয়রা। 
উপজেলা  এলজিইআরডি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি  ইউনিয়নের লোকজন উপজেলা সদর  ও জেলা সদর  ও রাজধানী ঢাকা সাথে  সহজে চলাচলের  জন্য সরকার দুই শতাধিক  পাকা  রাস্তা   নির্মাণ করেন সরকার। 

এসব  পাকা  সড়ক গুলোর মধ্যে  অধিকাংশ  রাস্তার কার্প্টেটিং উঠে গিয়ে খানা খন্দে   মরণ ফাঁদে পরিণত   হয়েছে ।  আর ঐসব  রাস্তা  দিয়েই   জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন  যানবাহন ও মানুষ চলাচল  করছে। এসব সড়ক গুলোর মধ্যে  উপজলার বায়রা ইউনিয়নের   চরজামালপুর  সড়ক ও গাড়াদিয়া টু   চারাভাঙ্গা সড়ক, ধল্লার ধল্যা ইউনিয়নের ভুমদক্ষিণ, খাসেরচর ভাটিরচর সড়ক, জামির্ত্তার চাপরাইল সড়ক, চান্দহর ইউনিয়নের মানিকনগর টু সিরাজপুর সড়ক  , জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া-  দশানি সড়ক, তালেবপুর ইউনিয়নের ইসলামনগর টু কাংশামোড় সড়ক,  বলধারা ইইনিয়ন পরিষদ  টু আমতলা সড়ক , নবগ্রাম সড়ক,  নিলাম্বরপট্টি সড়ক   বেগুনটিয়ারি সড়ক   সারারিয়া সড়ক, ভেঙ্গেচোরে বেহাল দশা অবস্থায় রয়েছে ।

সরেজমিনে ঘুরে  দেখা গেছে,  এসব  পাকা সড়ক  গুলোর ইট বালু পিচ উঠে গিয়ে খানাখন্দে   ঝুঁকি পূর্ণ অবস্থার সৃষ্টি  হয়েছে।  জীবন জীবিকার তাগিদে  মানুষ ঝুঁকি নিয়ে মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ  ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করছে । এছাড়া প্রতিনিয়ত এসব সড়ক  দিয়েই চলাচল করছে  ইট,বালু,সিমেন্ট ও অন্যান্য মালামাল বোঝাই ভারী যানবাহন।   এসব ঝুঁকিপূর্ণ রাস্তা সংস।কিংবা মেরামত   না করলে যে কোন সময়  বড় ধরনের ঘটতে পারে দূর্ঘটনা ঝরতে পারে তাজা প্রাণ।

 বায়রা ডিগ্রি  কলেজের শিক্ষক আরব আলী সরকারি বলেন  বায়রা টু চারভাঙ্গা সড়ক অনেক বছর ধরে খানাখন্দভরা। জনপ্রতিনিধিদের কোন দায়িত্ব নেই। কলেজের  শিক্ষার্থীদের  চলাচলে চরম ভোগান্তির  শিকার হতে  হচ্ছে। 

রাম কান্তপুর কলেজ ছাত্র মিঠু বলেন এই সড়ক  দিয়ে  হাসপাতাল, হাট বাজার, অফিস আদালত, চলাফেরা করা হয়, কিন্ত  সড়ক বেহালদশা  হওয়ায় জীবনের  ঝুঁকি নিয়ে  চলাচল  করতে হচ্ছে জনগনের । 

উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন ইতি মধ্যে  কিছু  রাস্তা সংস্কারের কাজ শেষ হয়েছে। বাকী সড়কের কাজ  জরুরি  ভিত্তিতে মেরামত করা হবে ।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: