অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ‎চরফ্যাশনে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসাকের মতবিনিময় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণভোট প্রচার সংক্রান্ত এক

2026-01-08T16:38:53+00:00
2026-01-08T16:38:53+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ‎চরফ্যাশনে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম 

ভোলার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসাকের মতবিনিময় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণভোট প্রচার সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথক পৃথকভাবে এ দুইটি সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান।
‎এ সময় চরফ্যাশনের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নৌবাহিনীর কমান্ডারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।
‎সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে গণভোট ও ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
‎তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা আহ্বান করেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: