শীতে কাঁপছে শ্রীমঙ্গল, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা ও ১১টায় এখানকার তাপমাত্রা

2026-01-08T14:22:41+00:00
2026-01-08T14:22:41+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
শীতে কাঁপছে শ্রীমঙ্গল, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ২:২২ পিএম 
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা ও ১১টায় এখানকার তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, চলতি শীত মৌসুমে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার একটি রেকর্ড। শহর ও আশপাশের গ্রামাঞ্চলে শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। বিশেষ করে চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে ঠাণ্ডার প্রকোপ তুলনামূলক বেশি।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা চারদিক ঢেকে ফেলছে। ভোরে কাজে বের হওয়া খেটে-খাওয়া মানুষজন পড়ছেন চরম ভোগান্তিতে। তীব্র শীতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে। সকালবেলায় ঘন কুয়াশার কারণে সড়ক যোগাযোগেও ব্যাঘাত ঘটছে।

শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। কাজ বন্ধ থাকলে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে, আবার কাজে বের হলেও ঠাণ্ডার কষ্ট সহ্য করেই জীবিকার তাগিদে মাঠে নামতে হচ্ছে। সন্ধ্যার পর রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গিয়ে স্বাভাবিক জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে আসে।

শীত নিবারণের জন্য অনেককে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে, কেউ কেউ আশ্রয় নিচ্ছেন চায়ের দোকানে। এদিকে প্রচণ্ড শীতের প্রভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্য জানান, প্রতিদিন হাসপাতালে সর্দি, কাশি, নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শ্রীমঙ্গলে এর আগেও একাধিকবার তীব্র শীতের রেকর্ড রয়েছে। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বিভিন্ন বছরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচেও তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: