চরফ্যাশন-মনপুরা (ভোলা-৪) আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ২ জনের বাতিল

চরফ্যাশন-ভোলা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে

2026-01-05T13:28:12+00:00
2026-01-05T13:28:12+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
চরফ্যাশন-মনপুরা (ভোলা-৪) আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ২ জনের বাতিল
চরফ্যাশন-ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম 
 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

তিনি জানান, ভোলা-৪ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

হলফনামায় উল্লেখ করা আয়কর ও সম্পদের বিবরণীর সঙ্গে আয়কর রিটার্নের অসামঞ্জস্য থাকায় ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দীনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া এক শতাংশ ভোটারের সমর্থন সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্রও বাতিল করা হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন : বিএনপির মো. নুরুল ইসলাম নয়ন, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোস্তফা কামাল, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান, আমজনতা দলের মো. জালাল উদ্দীন রুমী এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) আবুল কালাম।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: