টাঙ্গাইলে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

2026-01-04T16:56:07+00:00
2026-01-04T16:56:07+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
টাঙ্গাইলে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম 
টাঙ্গাইলে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে পাঁচ  প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার ও রোববার টাঙ্গাইল সদর উপজেলা ও করটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন-  টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এসময় তিনি বলেন,  সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় সদর উপজেলার কাগমারী এলাকায় জনতা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, আশেকপুর এলাকার মেসার্স আলী ইলেকট্রনিকসকে ১৫ হাজার টাকা, করটিয়া ইউনিয়নের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, জামান ট্রেডার্সেরকে ৫০ হাজার এবং আসমা ট্রেডার্সেরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: