টঙ্গীর তুরাগ নদীর তীরে দোয়ার মাধ্যমে শেষ হলো ৩ দিনের খুরুজের জোড়

গাজীপুর (মহানগর) সংবাদদাতা

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত তিন

2026-01-04T15:52:41+00:00
2026-01-04T15:52:41+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
টঙ্গীর তুরাগ নদীর তীরে দোয়ার মাধ্যমে শেষ হলো ৩ দিনের খুরুজের জোড়
গাজীপুর (মহানগর) সংবাদদাতা
রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম 
গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড় ইজতেমা।দোয়া পরিচালনা করেন বাংলাদেশ তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। 

আজ রোববার (৪ ডিসেম্বর) সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়।

শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, খুরুজের জোড়ের দোয়ায় প্রায় ৭২টি দেশ থেকে আগত ২ হাজার ৫০০ বিদেশি মেহমানসহ বাংলাদেশের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

দোয়ার আগে বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরুব্বী মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ সাহেব হেদায়েতি বয়ান করেন। বয়ান শেষে দোয়া শুরু হয়। দোয়া শেষে বিদেশি মেহমানদের জামাতসহ বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় ১ হাজার ৫০০ জামাত খুরুজের জোড় থেকে বের হয়।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: