শিবগঞ্জে জুট মিলে কর্মরত তরুণীকে ধর্ষণ, থানায় মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে জুট মিলে কর্মরত এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার রাত ১২টায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায়

2026-01-04T15:32:18+00:00
2026-01-04T15:32:18+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
শিবগঞ্জে জুট মিলে কর্মরত তরুণীকে ধর্ষণ, থানায় মামলা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম 
বগুড়ার শিবগঞ্জে জুট মিলে কর্মরত এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার রাত ১২টায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী তরুণী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার ওই তরুণী দুই মাস আগে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। কাজের সুবাদে তিনি মালাহার গ্রামের বাসিন্দা ডিপুল ওরফে বিপুলের বাসায় ভাড়া থাকতেন। গত ১৯ ডিসেম্বর দিনগত রাতে বাসার মালিক ডিপুল ওরফে বিপুল (৩০) এবং তার সহকারী অজ্ঞাত দুইজন ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে। পরে তারা ভুক্তভোগীর মুখ গামছা দিয়ে বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরে ভয়ে কাউকে কিছু না বলে ভুক্তভোগী নিজ বাড়িতে চলে যান। সেখানে গিয়ে ঘটনাটি তার বাবাকে জানালে স্থানীয়দের পরামর্শে গতরাত ১২টার দিকে শিবগঞ্জ থানায় এসে মামলা দায়ের করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা গ্রহণ করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: