নড়াইল-২ আসনে বিএনপি ও জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ৯ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।শনিবার ( ৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই

2026-01-03T19:27:21+00:00
2026-01-03T19:27:21+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নড়াইল-২ আসনে বিএনপি ও জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম 
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ৯ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

শনিবার ( ৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম বিএনপি ও জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। 

নির্বাচন সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে বিভিন্ন দলের মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামসহ ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

বৈধ প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলামা তাজুল ইসলাম, খেলাফত মজলিস মুফতি আব্দুল হান্নান সরদার,  ও বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মো. শোয়েব আলী।

বাতিল প্রার্থীরা: জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফায়েক, গন অধিকার পরিষদ লায়ন মো.নূর ইসলাম ও ফরিদা ইয়াসমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে ৯ জন প্রার্থী মানোনয়নপত্র জমা দেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করার পর নড়াইল-২ আসনে  (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎফুল্লভাব বিরাজ করছে। 

স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম জানান, আপামোর জনতা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। নতুন ভোটাররাও বহু বছর ভোট দিতে পারিনি। তবে আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণির মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আশা করি নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: