কৃষি গুছে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মোট আবেদন করেছে ৮৮,২২৭ জন এবং মোট আসন সংখ্যা ৩৭০১ জন। যার মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আবেদন করেছে ৭৬৫০ জন যা নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় সর্বাধিক , কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিনে ৩ টি উপ-কেন্দ্র সহ মোট ৪ টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, যার মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে - ৪০০ জন(কেন্দ্র), টেকনিকেল স্কুল এন্ড কলেজ কুড়িগ্রামে- ৬০০ জন (উপ-কেন্দ্র), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে- ৩০০০ জন(উপ-কেন্দ্র) এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে- ৩৬৫০ জন (উপ-কেন্দ্র), পরীক্ষা শুরু হবে দুপুর ২ ঘটিকায় শেষ হবে ৩ ঘটিকায়।
উল্লেখ্য যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমবারের মতো উত্তরবঙ্গে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন হয়। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেক ভোগান্তি লাঘব হয়।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম জানান, গতবারের মতো এবারো কৃষিগুচ্ছ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রশ্নপত্র প্রণয়ন, পরিবহন, কেন্দ্র ব্যবস্থাপনা, নজরদারি ও নিরাপত্তাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম রোধে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও ভিজিল্যান্স টিম কাজ করবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান, নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে সহযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখবেন।