দশমিনায় ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত তিন

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে টমটম উল্টে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার

2026-01-02T17:06:23+00:00
2026-01-02T17:06:23+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
দশমিনায় ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত তিন
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম 
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে টমটম উল্টে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম পলাশ ফকির (৪০)। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের নিজাম ফকিরের ছেলে।

এ দুর্ঘটনায় আহতরা হলেন— ইব্রাহিম, রাসেল ও শাহআলম প্যাদা। তারা সবাই গছানী গ্রামের বাসিন্দা।

আহত ইব্রাহিম জানান, শুক্রবার খুব ভোরে গছানী থেকে টমটমযোগে কাঠ শ্রমিকের কাজের উদ্দেশ্যে আরজবেগীর দিকে রওনা হন তারা। পথিমধ্যে কোর্ডের কোলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে দুর্ঘটনা এড়াতে গাড়িতে ব্রেক করলে টমটমটি উল্টে যায়। এতে টমটমে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: