চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক হাজতী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহত হাজতী নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামের রিপন মিয়ার ছেলে আলামিন (১৯)।বৃহস্পতিবার

2026-01-02T17:04:08+00:00
2026-01-02T17:04:08+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম 
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক হাজতী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহত হাজতী নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামের রিপন মিয়ার ছেলে আলামিন (১৯)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে তিনি কারাগারে অসুস্থ হলে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে Fever with Hypoxia রোগে আক্রান্ত সন্দেহে ০১ জানুয়ারি সকাল ১০টায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালে কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১১টায় তাকে মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলায় ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

সদর হাসপাতালের দেওয়া মৃত্যুসনদে আলামিনের মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়া (Pneumonia) উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো:ওবায়দুর রহমান জানান,কারা কতৃপক্ষের আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: