রাজবাড়ীতে থার্টি ফার্স্ট নাইটে দুর্বৃত্তদের হামলায় এক শিশু গুলিবিদ্ধ

রাজবাড়ী জেলা সংবাদদাতা

রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে মধ্যরাতে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় হামলাকারীদের গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতের দিকে

2026-01-01T16:40:14+00:00
2026-01-01T16:40:14+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রাজবাড়ীতে থার্টি ফার্স্ট নাইটে দুর্বৃত্তদের হামলায় এক শিশু গুলিবিদ্ধ
রাজবাড়ী জেলা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম 
রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে মধ্যরাতে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় হামলাকারীদের গুলিতে  এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতের দিকে রাজবাড়ী জেলা শহরের পৌরসভা অঞ্চলের বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঘটনায় গুলিবিদ্ধ শিশুর নাম সিফাত মন্ডল (১২)। সিফাত স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম মন্ডলের ছেলে এবং রাজবাড়ী আরএসকে স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত রাজবাড়ীতে চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত মধ্যরাতে একদল দুর্বৃত্ত সিফাতদের বাড়ির গেটে এসে গালাগালি ও হুমকি দিতে থাকে। এ সময় তারা জানালায় আঘাত করতে থাকে। শব্দ শুনে সিফাত ও তার বাবা ঘুম থেকে উঠে বাইরে বের হলে হামলাকারীরা হঠাৎ গুলি ছুড়তে শুরু করে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে সিফাত মাটিতে লুটিয়ে পড়ে এবং তার পেটের ক্ষত স্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।

সিফাতের চাচি রুনা বেগম বলেন, “রাতে কয়েকজন লোক গেটে এসে ‘ইনছান, ইনছান’ বলে গালাগালি করছিল। জানালায় আঘাত করছিল। হঠাৎ গুলির শব্দ হলে দেখি সিফাত মাটিতে পড়ে গেছে। পরে আহত সিফাতকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।"

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক রাজীব দে জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয় এবং সে সময় সে হাইপোভোলিউমিক শকে ভুগছিল। প্রাথমিক চিকিৎসায় তার অবস্থা কিছুটা স্থিতিশীল করা হলেও গুলির আঘাতে খাদ্যনালীর অংশে ছিদ্র ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের আশঙ্কা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনায় রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, “বিনোদপুর এলাকার ইনছান ও শিমুল নামের দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে এ হামলা ও গুলি ছোড়ার ঘটনাটি ঘটে। এ সময় ছোড়া এলোমেলো গুলিতে শিশু সিফাত আহত হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি এ ঘটনায় অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: