নেত্রকোনার পূর্বধলায় শীতের প্রকোপ ও ঘন কুয়াশার কারণে ভোগান্তিতে পড়ছে উপজেলার খেটে খাওয়া নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা।
পুরো উপজেলা কুয়াশায় ঢেকে পড়ায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, রাজমিস্ত্রীসহ নানা শ্রেনী পেশার মানুযেরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।
গত শনিবার রাত থেকে শুরু হওয়া ঘন কুয়াশায়, উপজেলা বিভিন্ন সড়ক গুলোতে কুয়াশার কারণে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে।
এছাড়া দিনের অধিকাংশ সময়ই সূর্যের দেখা মেলেনি। ফলে শীতের দাপটে জনজীবনে দূর্ভোগের পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছে এখানকার খেটে খাওয়া সাধারণ মানুষ। দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি আগুনের কুন্ডলী জালিয়ে মানুষজন শীত নিবারণ করতে দেখাযায়। প্রচন্ড শীতে বৃদ্ধ ও শিশু বাচ্চাদের শীতজনিত বিভিন্ন রোগের সম্ভাবনা দেখা দিয়েছে।
নিন্ম আয়ের মানুষেরা জানান, তীব্র কুয়াশা আর শীতের কারণে মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছে। জরুরী প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন লোকজনের আনাগোনা নেই।
অটোরিকশা চালক তরিকুল ইসলাম বলেন, শীতের তিব্রতা বেশি। অধিকাংশ সময় কুয়াশা থাকছে। এ কারণে জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছে না। দিনের অনেকটা সময় যাত্রী অভাবে বসে থাকতে হচ্ছে। সারাদিনে অটো রিক্সার আমদানি যোগাড় করতে পারছি না,সংসার চালাতে ভোগান্তি পোহাতে হচ্ছে।