দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল উদ্ধার

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

2025-12-31T18:05:55+00:00
2025-12-31T18:05:55+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
সারাদেশ
দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল উদ্ধার
দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ ডিসেম্বর পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ বৈরচুনা বিওপির একটি টহল দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৫/৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংহর গ্রাম এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

অপরদিকে একই দিন রাত ১১টা ৩০ মিনিটে চান্দেরহাট বিওপির একটি টহল দল পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩২/৯-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রানীরঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: