মাদারগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটার ১৮ হাজার ৫ শত ৭৫ জন

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে চূড়ান্ত ভোটার তালিকায় মাদারগঞ্জে ১৮ হাজার ৫ শত ৭৫ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে

2025-12-31T11:45:08+00:00
2025-12-31T11:45:08+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
সারাদেশ
মাদারগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটার ১৮ হাজার ৫ শত ৭৫ জন
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৫ এএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে চূড়ান্ত ভোটার তালিকায় মাদারগঞ্জে ১৮ হাজার ৫ শত ৭৫ জন  নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪ শত ৬৮ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ১ শত ৭ জন।

জামালপুর জেলা-১৪০ যা বাংলাদেশের জাতীয় সংসদীয় নির্বাচনী এলাকা জামালপুর-৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) যার আওতায় মেলান্দহ উপজেলা এবং মাদারগঞ্জ উপজেলা দুটো অন্তর্ভুক্ত। এই সংসদীয় আসনের মোট ভোটার ৫ লক্ষ ৩৯ হাজার ৫ শত ৪ জন।

মাদারগঞ্জ উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: এনামুল হক ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এ উপজেলার ভোটার তালিকার চূড়ান্ত তথ্য অবগত করেন। তিনি জানান, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারগঞ্জ উপজেলার মোট ভোটার ছিল ২ লক্ষ ২১ হাজার ২ শত ৪২ জন। বর্তমানে ভোটার তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ায় উপজেলার
মোট ভোটার দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৮ শত ১৭ জন।

মাদারগঞ্জ উপজেলার সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: গোলাম সরোয়ার জানান, উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় এবারের চূড়ান্ত ভোটার তালিকা চূড়ান্ত ভাবে প্রকাশ করা হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে উপজেলার মোট পুরুষ ভোটার ১ লক্ষ ২৪ হাজার ৫ শত ৩৭ জন, নারী ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৫ শত ৭৭ জন ও হিজড়া ভোটার ৩ জন। ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৬২ টি এবং ভোট প্রদানের কক্ষ থাকবে  ৪ শত ৩২ টি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: