লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে পলাতক ৩ আসামী গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:২১ পিএম
লাখাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামীরা হলেন আবু কালাম, রায়হান মিয়া ও সফিক মিয়া। থানা সুত্রে জানা যায় মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ করাব গ্রামে অভিযান চালিয়ে করাব গ্রামের ছায়েদ মিয়ার ছেলে মোঃ রায়হান মিয়া (২৫) ও মৃত ছদর হোসেনের ছেলে সফিক মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর এক অভিযানে একই রাতে এ এস আই ফিরোজ আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বামৈ ইউনিয়নের বেলুনগর গ্রামে অভিযান চালিয়ে বেলু মিয়ার ছেলে আবু কালাম (৪৫) আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক পলাতক আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীদের কে বুধবার ৩১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮