কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ,থানায় মামলা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের

2025-07-22T14:48:34+00:00
2025-07-22T14:48:34+00:00
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ,থানায় মামলা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ২:৪৮ পিএম 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মের  শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত সোমবার (২১ জুলাই) কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, ওই মাদ্রাসা ছাত্রী শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তো।প্রতিদিনের মতো গত সোমবার ভোরে ওই ছাত্রী প্রাইভেট পড়তে আসলে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে নিয়ে তাকে ধর্ষন করে। এ ঘটনা ওই ছাত্রী তার পরিবারকে জানালে ওই দিনই তার পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত আবু হানিফ মোল্লা উপজেলার  উত্তরপাড়া গ্রামের হামেদ মোল্লার ছেলে।

ওই ছাত্রীর বাবা বলেন,আমার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অস্টম শ্রেণিতে পড়ে। সে প্রতিদিন সকাল ৮টায় শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তে যেত।ওই দিন আবু হানিফ আমার মেয়েকে সকাল ৭ টায় প্রাইভেট পড়তে যেতে বলে।ও সকাল ৭ টায় প্রাইভেট পড়তে গেলে ওকে একা পেয়ে লম্পট আবু হানিফ আমার মেয়েকে ধর্ষন করে।এ ঘটনা আমি জানার পর থানায় মামলা করি।
তিনি আরো বলেন,মামলা দায়ের করার পর আবু হানিফ মোল্লা বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি দিচ্ছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ বলেন,ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে।এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল বলেন, শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে আমরা বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করবো।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: