হাটহাজারীতে পুকুর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

হাটহাজারীতে পুকুরে ভাসছে নাম পরিচয় বিহীন অজ্ঞাতনামা মহিলা বয়স অনুমান (৫০) এক মহিলার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (৩

2025-07-03T12:33:04+00:00
2025-07-03T12:33:04+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে পুকুর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:৩৩ পিএম 
হাটহাজারীতে পুকুরে ভাসছে নাম পরিচয় বিহীন অজ্ঞাতনামা মহিলা বয়স অনুমান (৫০) এক মহিলার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ড সিদ্দিক আহমদের বাড়ি সানোয়ার মসজিদের পাশে একটি পুকুরে থেকে লাশটি উদ্ধার করা হয়। 

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় লোকজন ওই পুকুরটিতে এক মহিলার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। লাশটি আনুমানিক ৫০ বছর বয়সী নারীর। পরে পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি সম্পন্ন করে লাশটি থানায় নিয়ে যায়।

স্থানীয় মো: মহিউদ্দিন নামের এক ব্যক্তি জানান, হাটহাজারী থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ড সিদ্দিক আহমদের বাড়ি সানোয়ার মসজিদের পাশে একটি পুকুরে অজ্ঞাত এক মহিলার লাশ ভাসতে দেখে হাটহাজারী থানাকে জানালে হাটহাজারী থানার এসআই মোঃ আসআদ বিন আব্দুল কাদির 
দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা মহিলার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

হাটহাজারী থানার এসআই মোঃ আসআদ বিন আব্দুল কাদির বলেন, অজ্ঞাত মহিলার লাশ পুকুরে ভাসছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা মহিলার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পুলিশ  হেফাজতে নেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

হাটহাজারী মডেল থানা সেকেন্ড অফিসার নাজমুল হাসান বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ প্রতিবেদককে লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখনো উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: