ফেনীতে ১১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফেনী জেলা সংবাদদাতা

সারাদেশ

ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা সহ নুর আলম বাবুল (৪৫) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করা

2024-12-29T12:37:12+00:00
2024-12-29T12:37:12+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
ফেনীতে ১১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ফেনী জেলা সংবাদদাতা
রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৭ পিএম 
ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা সহ নুর আলম বাবুল (৪৫)  নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। আটককৃত বাবুল ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। 

শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে গ্রেফতার করে। 

 সূত্র জানায় শনিবার বিকেলে ইয়াবা মজুদের গোপন সংবাদ পেয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ আবু তাহের এর নেতৃত্বে ডিএনসির ৯ সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম ভালুকিয়া এলাকার মন্ত্র চৌধুরী বাড়ীতে অভিযান পরিচালনা করে তার ঘর ঘেরাও করে ১১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে নুর আলম প্রকাশ বাবুলকে গ্রেফতার করে।

জানা গেছে, গ্রেফতার কৃত নুর আলম দীর্ঘ দিন এলাকায় ইয়াবা সহ মাদক বিক্রি করে আসছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  উপপরিদর্শক  মোঃ আবু তাহের বাদী হয়ে শনিবার রাতে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে ও আসামিকে ফেনী মড়েল থানায় হস্তান্তর করে। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: