মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে মরিয়ম আক্তার রুবি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বহরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামের রুবেল

2024-04-24T16:17:46+00:00
2024-04-24T16:17:46+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৪:১৭ পিএম 
হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে মরিয়ম আক্তার রুবি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বহরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামের রুবেল মিয়া'র কন্যা। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঘরের দরজার আড়াল থেকে খেলনা আনতে গেলে মরিয়ম আক্তার রুবিকে সাপে কামড় দেয়। সে তার বাবাকে বিষয়টি জানালে বাবা তার পা বেধে দেয়। কিছুক্ষণ পর সে অসুস্থ বোধ করলে পায়ের বাঁধন খোলে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সে বেশি অসুস্থ হয়ে পরলে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে সময়ক্ষেপণ করে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: