গৌরীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মূল আসামি গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে পঞ্চম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৪-ময়মনসিংহ।সোমবার গাজীপুরের টঙ্গি এলাকা

2024-04-17T12:05:16+00:00
2024-04-17T12:05:16+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
গৌরীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মূল আসামি গ্রেপ্তার
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১২:০৫ পিএম 
ময়মনসিংহের গৌরীপুরে পঞ্চম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মূল আসামিকে  গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৪-ময়মনসিংহ।

সোমবার গাজীপুরের টঙ্গি এলাকা থেকে অপরাধী  মহিদুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, সুমন গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামের আবদুস সাত্তারের ছেলে। পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত সুমন। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে সে। এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট গৌরীপুর থানায় একটি মামলা হয়। কিন্তু আত্মগোপনে থাকায় পুলিশ তাকে ধরতে পারেনি।বিষয়টি র‌্যাব-১৪ ময়মনসিংহের নজরে আসার পর তদন্ত শেষে র‌্যাব-১৪এর অপারেশনস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী ও র‍্যাব-১ সহকারী পুলিশ সুপার পারভেজ রানা'র নেতৃত্বে একটি অভিযানিক দল আসামিকে টঙ্গি এলাকা থেকে সোমবার রাতে গ্রেপ্তার করে।

র‌্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী বলেন, ওই ছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপনে থাকা সুমনকে প্রায় আট মাস পর গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করার জন্য মঙ্গলবার থানায় হস্তান্তর করা হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় পি পি এম সেবা এর কাছে জানতে চাইলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: