গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। পরে দুপুরে কোটালীপাড়ায় জনসভায় যোগ দিবেন তিনি।
এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগ দিতে বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ মানুষ জড়ো হয়েছেন টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা। বেলা ১০টা নাগাদ পুরো মাঠ কানায় কানায় ভরে যায়।
নিজের পিতৃভূমিতে বঙ্গবন্ধুকন্যার আগমনে গোটা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া-কোটালিপাড়ায় উৎসবের আমেজ।
গোপালগঞ্জের জনসভার পর মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। সেখানেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।