‘বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, সেটি বিশ্বাস করি না’

স্টাফ রিপোর্টার

জাতীয়

নির্বাচন যেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় আমরা সেটাই চাই। বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, সেটি আমরা বিশ্বাস করি

2023-12-28T17:54:29+00:00
2023-12-28T17:54:29+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
জাতীয়
‘বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, সেটি বিশ্বাস করি না’
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৪ পিএম 
নির্বাচন যেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় আমরা সেটাই চাই। বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, সেটি আমরা বিশ্বাস করি না। তারা তো নির্বাচনে বিশ্বাস করে না। তাদের কাজই হলো মানুষ পোড়ানো আর নির্বাচন বানচাল করা। ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই বিএনপি নির্বাচনবিরোধী কর্মকান্ড শুরু করে। এবারও তারা সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তেজগাঁওয়ের আওয়ামী লীগ কার্যালয় থেকে ছয় জেলার ভার্চুয়াল নির্বাচনী জনসভায় যুক্ত হয়ে তিনি এসব বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় গত ১৫ বছর ধরে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশবাসীর কাছে আহ্বান, আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করুন। যাতে আমরা দেশের মানুষকে আরও সুন্দর জীবন দিতে পারি।

সভায় শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।






Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: