বরিশালে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু

স্টাফ রিপোর্টার

জাতীয়

বরিশালে শুরু হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা।শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু

2023-12-29T16:00:09+00:00
2023-12-29T16:00:09+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
জাতীয়
বরিশালে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৪:০০ পিএম 
বরিশালে শুরু হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সকাল থেকেই খন্ডখন্ড মিছিল নিয়ে জনসভায় যোগদিচ্ছেন হাজার হাজার মানুষ। ইতিমধ্যেই বঙ্গবন্ধুউদ্যান কানায় কানায় পূর্নহয়েছে। বিভিন্ন সড়ক ও সমাবেশস্থলের আশপাশ এলাকা এখন লোকে লোকারন্য। প্রধানমন্ত্রীর দ্বায়ত্বি নেওয়ার পর গত ১৫ বছরে দক্ষিনাঞ্চলে যে উন্নয়ন হয়েছে তার সুফল হিসেবেই আজকের জনসভায় সকলস্তরের মানুষ যোগদিয়েছেন বলে জানান সমাবেশস্থলে আসা নেতাকর্মিরা। শুক্রবার ২৯ ডিসেম্বর সকাল ১০ টার দিকে সরেজমিনে দেখা গেছে বঙ্গবন্ধু উদ্যানের এক তৃতীয়াংশ নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে।

বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ কর্মী রেজাউল করিম বলেন, ভোর ৬টা থেকেই আমাদের এলকার শত শত নেতাকর্মী এসেছেন। আমরা দ্বিতীয় দফায় ৮টার দিকে রওয়ানা দিয়ে এসেছি। সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডে থেকে আসা যুবলীগ নেতা এসএম ফজলুর রহমান বলেন, বিকেল তিনটার পরে সমাবেশ শুরু হবে আমরা সকলেই জানি। সকালে যাচ্ছি সমাবেশস্থলে জায়গা রাখতে। নেত্রীর ভাষণ কাছ থেকে শুনতে চাই।

সমাবেশের মঞ্চে বেলা সাড়ে ১১ টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. একেএম জাহাঙ্গীরের সঞ্চালনায় সমাবেশের প্রাথমিক পর্ব শুরু হয়। এরপরে সঞ্চালনা শুরু করেছেন নির্ধারিত সঞ্চালক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস।

সমাবেশে প্রবেশের জন্য দক্ষিণদিকে বান্দরোড সড়কে একটি মূল গেট খোলা রয়েছে। এছাড়া চারদিক বাঁশের প্রতিবন্ধকতার তৈরী করা হয়েছে। সাদা কাপড় দিয়ে চারপাশ ঘিরে দেওয়া হয়েছে। সমাবেশের মাঠে তিন স্তরে সেন্সরযুক্ত নিরাপত্তা গেট দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার জানিয়েছেন, জুম্মার নামাজের পর আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে। বিকেল তিনটার মধ্যে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উঠবেন। জনসভার সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন। এছাড়া ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও বক্তব্য দিবেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোঃ ইউনুস বলেন, তিনটি স্তরে সমাবেশস্থল করা হয়েছে। প্রথম স্তরে প্রধান অতিথির মঞ্চ। যেখানে প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে বরিশালের নৌকা প্রতীকের প্রার্থীরাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বসবেন। দ্বিতীয় ধাপে থাকবেন বরিশাল বিভাগ ও জেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। তৃতীয় ধাপে নেতাকর্মীদের নারী ও পুরুষের দুটি ভাগে ২০ হাজার চেয়ার রাখা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: