বিএনপি-জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই: শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার

জাতীয়

বিএনপি হচ্ছে খুনি, সন্ত্রাসী, দশ ট্রাক অস্ত্র চোরাকারবারী, মানিলন্ডারিং ও এতিমের অর্থ আত্মসাৎকারীর দল। আর তাদের সঙ্গে জুড়েছে যুদ্ধাপরাধীর দল

2023-12-29T18:22:27+00:00
2023-12-29T18:31:55+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
জাতীয়
বিএনপি-জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই: শেখ হাসিনা
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৬:২২ পিএম  আপডেট: ২৯.১২.২০২৩ ৬:৩১ পিএম
বিএনপি হচ্ছে খুনি, সন্ত্রাসী, দশ ট্রাক অস্ত্র চোরাকারবারী, মানিলন্ডারিং ও এতিমের অর্থ আত্মসাৎকারীর দল। আর তাদের সঙ্গে জুড়েছে যুদ্ধাপরাধীর দল জামায়াত। তারা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চায়। আমি বিএনপি-জামায়াতকে ধিক্কার জানাই। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে আর তাদের রাজনীতি মানুষ পোড়ানোতে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর শুধু যে একজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে তা নয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিল, স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করেছিল। শুধু তাই নয়, জয় বাংলা স্লোগান, ৭ মার্চের ভাষণ এমনকি জাতির পিতার ছবিও নিষিদ্ধ করেছিল। ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য না গড়ে নিজেদের ভাগ্য গড়েছিল বিএনপি-জামায়াত। দেশের মানুষ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না।

 জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে আওয়ামীলীগ সভাপতি বলেন, আপনাদের কাছে আহ্বান, আপনারা ৭ তারিখে সবাই সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। মার্কাটা কী, নৌকা মার্কা। নৌকা মার্কায় ভোট দেবেন। এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে।

সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানেই জেলা ও মহানগর আওয়ামী লীগের এক জনসভায় ভাষণ দিয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি দেশের কয়েকটি জেলায় জনসভা করছেন। তারই ধারাবাহিকতায় এদিন বরিশালে যান শেখ হাসিনা। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: