লা লিগায় সর্বোচ্চ জয়ের মালিক এখন সিমিওনে

স্পোর্টস ডেস্ক

খেলা

স্প্যানিশ ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন দিয়েগো সিমিওনে। লা লিগায় কোচ হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এখন অ্যাতলেটিকো

2026-11-24T17:56:43+00:00
2026-11-24T19:29:12+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
লা লিগায় সর্বোচ্চ জয়ের মালিক এখন সিমিওনে
স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৭:২৯ পিএম
সংগৃহীত ছবি

স্প্যানিশ ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন দিয়েগো সিমিওনে। লা লিগায় কোচ হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এখন অ্যাতলেটিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন কোচের দখলে। গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে নিজের জয়ের সংখ্যা ৩৪৫-এ নিয়ে গেছেন তিনি। এর মধ্য দিয়ে পেছনে ফেলেছেন স্পেনের কিংবদন্তি কোচ লুইস আরাগোনেসকে।

২০১১ সালে অ্যাতলেটিকো মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটির সাফল্যের অন্যতম প্রধান কারিগর সিমিওনে। দীর্ঘ ১৫ বছর ধরে একই ক্লাবের ডাগআউটে থাকা এই কোচ এরই মধ্যে স্প্যানিশ ফুটবলে গড়েছেন একাধিক অনন্য নজির। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা এবং দীর্ঘ সময় কোচের দায়িত্ব পালনের রেকর্ডও রয়েছে তাঁর দখলে। এবার লা লিগায় সর্বোচ্চ জয়ের মুকুটও উঠল তাঁর মাথায়।

এর আগে লা লিগায় কোচ হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড ছিল লুইস আরাগোনেসের। অ্যাতলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা আরাগোনেসের জয়ের সংখ্যা ছিল ৩৪৪। ১৯৭৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে স্প্যানিশ ফুটবলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। গেতাফের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে সেই রেকর্ড ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থান দখল করেছেন সিমিওনে।

Atletico Madrid's Simeone Proud and 'Peaceful' after Champions League Hopes  Dashed Yet Again

পরিসংখ্যানেও সিমিওনের আধিপত্য স্পষ্ট। ১৫ বছরে লা লিগায় ৫৬৭ ম্যাচে দলকে পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে জয় পেয়েছেন ৩৪৫ ম্যাচে, যা মোট ম্যাচের প্রায় ৬০ শতাংশ। দীর্ঘ সময় ধরে একই ক্লাবকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে রাখা এবং নিয়মিত সাফল্য এনে দেওয়াই তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সিমিওনের অধীনে অ্যাতলেটিকো মাদ্রিদ জিতেছে দুটি লা লিগা শিরোপা, একটি কোপা দেল রে, দুটি ইউরোপা লিগ, একটি স্প্যানিশ সুপার কাপ এবং দুটি উয়েফা সুপার কাপ। তাঁর কোচিংয়ে ক্লাবটি শুধু স্পেনেই নয়, ইউরোপীয় ফুটবলেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। খেলোয়াড়ি জীবনেও অ্যাতলেটিকোর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কোচ হওয়ার আগে ক্লাবটির জার্সিতে ১৭০টি ম্যাচ খেলেছেন সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

গেতাফের বিপক্ষে জয়ের পর নিজের রেকর্ড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও ব্যক্তিগত অর্জনের চেয়ে সম্মিলিত প্রচেষ্টাকেই বড় করে দেখেছেন সিমিওনে। এই সাফল্যের পেছনে স্ত্রী কার্লার অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

সিমিওনের ভাষায়, এটি কোনো ট্রফি নয়, তবে একজন কোচের জন্য ৩৪৫ জয় গুরুত্বপূর্ণ অর্জন। এই জায়গায় পৌঁছানোর পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। বিশেষ করে তাঁর স্ত্রী কার্লা জীবনের গুরুত্বপূর্ণ শক্তি ও অনুপ্রেরণা। তাঁর সহযোগিতা ছাড়া আজকের অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না বলেও জানিয়েছেন অ্যাতলেটিকো কোচ।

এ ছাড়া খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা, সমর্থক এবং পরিবারের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, কোচের সাফল্যের পেছনে মাঠের বাইরের মানুষদের অবদানও কম নয়। বিশেষ করে পরিবারের কাছ থেকে পাওয়া সময় ও সমর্থন তাঁকে দায়িত্ব পালনে শক্তি জুগিয়েছে। অনেক খেলোয়াড়ের অসাধারণ পরিশ্রম এবং দলের প্রতি নিবেদনই এই দীর্ঘ পথচলাকে সাফল্যমণ্ডিত করেছে।

চলতি মৌসুমের শেষে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে সিমিওনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে ভবিষ্যৎ নিয়ে আলোচনা থাকলেও আপাতত মাঠের সাফল্যেই মনোযোগ তাঁর। লা লিগায় ৩৪৫ জয়ের নতুন রেকর্ড গড়ে স্প্যানিশ ফুটবলের ইতিহাসে নিজের অবস্থান আরও সুসংহত করলেন এই আর্জেন্টাইন কোচ।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: