সবুজ শিল্পায়নে বিশ্বসেরা বাংলাদেশ, লিড সনদপ্রাপ্ত কারখানা ৩০২

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য

পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হয়েছে। দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা

2026-11-20T14:57:21+00:00
2026-11-20T14:57:21+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বাণিজ্য
সবুজ শিল্পায়নে বিশ্বসেরা বাংলাদেশ, লিড সনদপ্রাপ্ত কারখানা ৩০২
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম 
সবুজ শিল্পায়নে বিশ্বসেরা বাংলাদেশ, লিড সনদপ্রাপ্ত কারখানা ৩০২
পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হয়েছে। দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা পেয়েছে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ। নতুন এই স্বীকৃতির ফলে দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। এ নিয়ে সবুজ কারখানার সংখ্যায় বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

নতুন স্বীকৃতি পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি পেয়েছে প্লাটিনাম এবং ৩টি গোল্ড সনদ। এসব কারখানার মধ্যে সবচেয়ে বেশি ৯৭ পয়েন্ট অর্জন করেছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড। প্রতিষ্ঠানটি পেয়েছে প্লাটিনাম সনদ।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড শ্রেণিতে রয়েছে। এ ছাড়া বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার ৫৩টিই বাংলাদেশে। অর্থাৎ কারখানার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডেও দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।

নতুন করে প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১ পয়েন্ট, একই জেলার প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮ পয়েন্ট এবং এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ পয়েন্ট পেয়েছে। নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং অর্জন করেছে ৮৬ পয়েন্ট।

চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড পেয়েছে ৮৪ পয়েন্ট। একই জেলার কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট অর্জন করেছে ৮২ পয়েন্ট। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো অঞ্চলে অবস্থিত প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডও পেয়েছে ৮২ পয়েন্ট করে।

অন্যদিকে, নতুন করে গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২। প্রতিষ্ঠানগুলো যথাক্রমে ৬৮, ৬৬ ও ৬৪ পয়েন্ট অর্জন করেছে।

লিড সনদ পরিবেশবান্ধব ভবন ও শিল্পকারখানার আন্তর্জাতিক স্বীকৃতি। জ্বালানি ও পানির সাশ্রয়, সম্পদের কার্যকর ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের ভেতরের পরিবেশের মানসহ বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে এ সনদ দেওয়া হয়।

বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি সবুজ কারখানার মধ্যে ৫৩টি বাংলাদেশে থাকা দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার অগ্রগতির পরিচায়ক। নতুন ১২টি কারখানার এই স্বীকৃতি সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিল।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: