প্রথমবার সাফে ব্যবহৃত হবে ভিএআর

স্পোর্টস ডেস্ক

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপের শেষ তিন ম্যাচে ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় দুই সেমিফাইনাল ও

2026-11-12T18:56:51+00:00
2026-11-12T18:59:56+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
খেলা
প্রথমবার সাফে ব্যবহৃত হবে ভিএআর
স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের শেষ তিন ম্যাচে ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় দুই সেমিফাইনাল ও ফাইনালে থাকবে এই প্রযুক্তির সহায়তা। রিমোট পদ্ধতিতে থাইল্যান্ডে বসে ম্যাচের ভিডিও পর্যালোচনা করবেন ভিডিও ম্যাচ অফিশিয়ালরা (ভিএমও)। তাঁদের পর্যবেক্ষণ ও সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন মাঠের রেফারি।

ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। তাঁর মতে, ওই ম্যাচে ভিএআর থাকলে ফল ভিন্ন হতে পারত। রেফারিং নিয়ে এমন বিতর্কের মধ্যেই সাফের শেষ তিন ম্যাচে প্রযুক্তিটির ব্যবহারের ঘোষণা আসে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর সাফের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক আন্তর্জাতিক ফুটবলের রেফারিং মানের সঙ্গে সামঞ্জস্য রাখতেই শেষ পর্যায়ে ভিএআর চালু করা হচ্ছে। আসিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ) ও সাফের যৌথ সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে স্পেনভিত্তিক ফিফা-সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’। প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হয় থাইল্যান্ড থেকে।

রিমোট ভিএআর পদ্ধতিতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ পাঠানো হবে থাইল্যান্ডের কেন্দ্রীয় ভিএআর অপারেশনস হাবে। সেখানে স্বীকৃত ভিডিও ম্যাচ অফিশিয়ালরা ফুটবলের আইনপ্রণয়নকারী সংস্থা আইএফএবির নির্ধারিত প্রটোকল অনুসরণ করে বিতর্কিত ঘটনাগুলো পর্যালোচনা করবেন। প্রয়োজন অনুযায়ী তাঁরা মাঠের রেফারিকে সহায়তা ও সুপারিশ জানাবেন।

ভিএআর কার্যক্রম নির্বিঘ্ন করতে জাতীয় স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরও) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টোটাম)। ভিডিও সম্প্রচার ও প্রযুক্তিগত কার্যক্রম নিশ্চিত করতে ‘কোয়ালিটি’র বিশেষজ্ঞ দল স্টেডিয়ামে কাজ করছে। সেমিফাইনাল ও ফাইনালের দায়িত্ব পাওয়া রেফারি এবং সহকারী রেফারিদের ভিএআর ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের প্রয়োজনীয় সনদও রয়েছে বলে জানিয়েছে সাফ।

এদিকে সাফের সেমিফাইনালের সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী ১৪ নভেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভুটান ও ভারত। ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। একই দিন রাত ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

‘বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ। সমান ১ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থেকে রানার্সআপ হয়েছে ভুটান। অন্যদিকে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: