
শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলী ওয়াহিদের দুর্দান্ত একক নৈপুণ্যের গোলটি আলোচনায় এসেছে ম্যাচের পর থেকেই। প্রতিপক্ষের একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে করা তাঁর সেই গোল মুগ্ধ করেছে দর্শক, কোচ ও সতীর্থদের। তবে এমন পারফরম্যান্সের পরও ফারহানকে লিওনেল মেসি, নেইমার কিংবা লামিনে ইয়ামালের সঙ্গে তুলনা করতে চান না বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তাঁর প্রত্যাশা, অন্য কারও ছায়ায় নয়, ফারহান বড় হবেন নিজের পরিচয়েই।
বুধবার সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন ফারহান। ম্যাচের ৫৩ মিনিটে সমিত সোমের বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে পড়েন তিনি। এরপর একে একে শ্রীলঙ্কার একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই তরুণ ফরোয়ার্ড। তাঁর অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যের গোলটি মুহূর্তেই গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
ফারহানের সেই গোলকে জাতীয় স্টেডিয়ামে নিজের দেখা অন্যতম সেরা গোল বলে অভিহিত করেছেন জামাল। বৃহস্পতিবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সম্ভবত জাতীয় স্টেডিয়ামে আমার দেখা সেরা গোলগুলোর একটি এটি। আমার মনে হয় হামজার বাইসাইকেল কিক আর গতকাল (বুধবার) ফারহান যে গোলটি করেছে, সেটি অবশ্যই সেরা তিনে থাকবে।’
ফারহানের গোলটি ইউরোপীয় পর্যায়ের কি না, এমন প্রশ্নের জবাবে জামাল বলেন, তাঁকে অন্য কোনো তারকার সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই। বরং নিজের সামর্থ্য ও পরিচয়ে ফারহানকে এগিয়ে যেতে দেখতে চান তিনি।
জামালের ভাষায়, ‘আপনারা নিজেরাই বলছেন নেইমার, মেসি, লামিনে ইয়ামাল। আসলে আমি চাই ফারহান তার নিজের প্রোফাইল বড় করুক। অন্য খেলোয়াড়ের সঙ্গে তার তুলনা করার প্রয়োজন নেই। বাংলাদেশের সমর্থকরা সবসময় বলে, আমার মেসি, আমার লামিনে ইয়ামাল। কিন্তু আমি চাই সে নিজের নামেই বড় হোক। এটি ফারহান আলীর গোল, অন্য কোনো খেলোয়াড়ের নয়।’
শুধু ফারহানের ব্যক্তিগত নৈপুণ্য নয়, দলীয় পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট জামাল। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ খেলে এখনো প্রতিপক্ষের জালে বল পাঠাতে দেয়নি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয় এবং টানা ক্লিন শিট ধরে রাখাকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিনায়ক।
তবে গ্রুপপর্বের সাফল্যে আত্মতুষ্টিতে ভুগতে চান না জামালরা। দলের পরবর্তী লক্ষ্য এখন সেমিফাইনাল। সেখানে প্রতিপক্ষ পাকিস্তানকে শ্রীলঙ্কার চেয়ে কঠিন মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, ‘ম্যাচটি ভালো ছিল। আমরা চারটি গোল করেছি, এটি ইতিবাচক দিক। পাশাপাশি আবারও ক্লিন শিট রাখতে পেরেছি। তাই সব মিলিয়ে সবাই সন্তুষ্ট ও খুশি। এখন আমাদের মূল মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ঘিরে, কারণ আমার মনে হয় শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল।’
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে দিনের প্রথম সেমিফাইনালে বিকেল সাড়ে ৩টায় লড়বে ভারত ও ভুটান।শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলী ওয়াহিদের দুর্দান্ত একক নৈপুণ্যের গোলটি আলোচনায় এসেছে ম্যাচের পর থেকেই। প্রতিপক্ষের একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে করা তাঁর সেই গোল মুগ্ধ করেছে দর্শক, কোচ ও সতীর্থদের। তবে এমন পারফরম্যান্সের পরও ফারহানকে লিওনেল মেসি, নেইমার কিংবা লামিনে ইয়ামালের সঙ্গে তুলনা করতে চান না বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তাঁর প্রত্যাশা, অন্য কারও ছায়ায় নয়, ফারহান বড় হবেন নিজের পরিচয়েই।
বুধবার সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন ফারহান। ম্যাচের ৫৩ মিনিটে সমিত সোমের বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে পড়েন তিনি। এরপর একে একে শ্রীলঙ্কার একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই তরুণ ফরোয়ার্ড। তাঁর অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যের গোলটি মুহূর্তেই গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
ফারহানের সেই গোলকে জাতীয় স্টেডিয়ামে নিজের দেখা অন্যতম সেরা গোল বলে অভিহিত করেছেন জামাল। বৃহস্পতিবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সম্ভবত জাতীয় স্টেডিয়ামে আমার দেখা সেরা গোলগুলোর একটি এটি। আমার মনে হয় হামজার বাইসাইকেল কিক আর গতকাল (বুধবার) ফারহান যে গোলটি করেছে, সেটি অবশ্যই সেরা তিনে থাকবে।’
ফারহানের গোলটি ইউরোপীয় পর্যায়ের কি না, এমন প্রশ্নের জবাবে জামাল বলেন, তাঁকে অন্য কোনো তারকার সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই। বরং নিজের সামর্থ্য ও পরিচয়ে ফারহানকে এগিয়ে যেতে দেখতে চান তিনি।
জামালের ভাষায়, ‘আপনারা নিজেরাই বলছেন নেইমার, মেসি, লামিনে ইয়ামাল। আসলে আমি চাই ফারহান তার নিজের প্রোফাইল বড় করুক। অন্য খেলোয়াড়ের সঙ্গে তার তুলনা করার প্রয়োজন নেই। বাংলাদেশের সমর্থকরা সবসময় বলে, আমার মেসি, আমার লামিনে ইয়ামাল। কিন্তু আমি চাই সে নিজের নামেই বড় হোক। এটি ফারহান আলীর গোল, অন্য কোনো খেলোয়াড়ের নয়।’
শুধু ফারহানের ব্যক্তিগত নৈপুণ্য নয়, দলীয় পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট জামাল। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ খেলে এখনো প্রতিপক্ষের জালে বল পাঠাতে দেয়নি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয় এবং টানা ক্লিন শিট ধরে রাখাকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিনায়ক।
তবে গ্রুপপর্বের সাফল্যে আত্মতুষ্টিতে ভুগতে চান না জামালরা। দলের পরবর্তী লক্ষ্য এখন সেমিফাইনাল। সেখানে প্রতিপক্ষ পাকিস্তানকে শ্রীলঙ্কার চেয়ে কঠিন মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, ‘ম্যাচটি ভালো ছিল। আমরা চারটি গোল করেছি, এটি ইতিবাচক দিক। পাশাপাশি আবারও ক্লিন শিট রাখতে পেরেছি। তাই সব মিলিয়ে সবাই সন্তুষ্ট ও খুশি। এখন আমাদের মূল মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ঘিরে, কারণ আমার মনে হয় শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল।’
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে দিনের প্রথম সেমিফাইনালে বিকেল সাড়ে ৩টায় লড়বে ভারত ও ভুটান।