সিলেট টেস্টে ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

খেলা

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেট টেস্টে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। প্রথম টেস্টে হেরে দুই ম্যাচের সিরিজে পিছিয়ে থাকা টাইগাররা

2026-11-09T17:16:41+00:00
2026-11-09T17:16:41+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
খেলা
সিলেট টেস্টে ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম 
সিলেট টেস্টে ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেট টেস্টে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। প্রথম টেস্টে হেরে দুই ম্যাচের সিরিজে পিছিয়ে থাকা টাইগাররা শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল। তবে ব্যাট-বলের লড়াইয়ে দুই দলই দেখিয়েছে দারুণ নৈপুণ্য। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়ায় ড্র মেনে নিতে হয় দুই দলকে। তাতেই ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দেয় ক্যারিবীয়রা। জবাবে দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলতে পারে স্বাগতিকরা। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় ড্রয়ের মধ্য দিয়ে।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩৫৬ রান। জবাবে তাওহীদ হৃদয়ের ২৪২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলাদেশ করে ৩৮৬ রান। এতে ৩০ রানের লিড পায় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিনে প্রায় এক ঘণ্টা ব্যাট করে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা।

শেষ দিনের শুরুতে অবশ্য ক্যারিবীয়দের চাপে রাখে বাংলাদেশ। আগের দিনের ১৪০ রানের সঙ্গে মাত্র দুই রান যোগ করেই সাজঘরে ফেরেন কাভেম হজ। ১৯৪ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৪২ রান করা এই ব্যাটার নাঈম হাসানের বলে পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন।

এরপর টানা দুই ওভারে আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে নাঈম হাসানের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ১ রানে ফেরেন শামার জোসেফ।

দলীয় ৩৫০ রানে চতুর্থ উইকেট হারানোর পর ৩৭২ রানে ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ দিকে জোশুয়া বিশপের ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত রান বাড়ে তাদের। মাত্র ১১ বলে দুটি ছক্কা ও একটি চারে ২০ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।

৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকানের আঘাতে ভেঙে যায় দুই ওপেনারের জুটি। ২১ রান করা তানজিদ হাসানকে জোশুয়া ডা সিলভার ক্যাচে পরিণত করেন তিনি। পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়ে দেন ওয়ারিকান। ২৭ বলে ১৪ রান করা শান্ত এলবিডব্লিউ হন রিভিউয়ের সিদ্ধান্তে।

৪০ রানে দুই উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তাদের জুটিতে যোগ হয় ১৩৫ রান। তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ৮২ রানে থামেন হৃদয়। ওয়ারিকানের বলেই সাজঘরে ফেরেন তিনি।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। শামার জোসেফের বলে বোল্ড হওয়ার আগে ৪৯ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার।

শেষ দিকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেন বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। আর মাঠে গড়ায়নি কোনো বল। শেষ পর্যন্ত ৭ রানে লিটন ও ১ রানে মিরাজ অপরাজিত থাকেন।

ম্যাচ ড্র হলেও সিরিজের প্রথম টেস্টে পাওয়া জয়ই ওয়েস্ট ইন্ডিজকে ১-০ ব্যবধানে সিরিজ জিতিয়েছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: