দিনাজপুর সীমান্তে মিলল ১ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট

দিনাজপুর জেলা প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা

2026-11-09T15:42:20+00:00
2026-11-09T15:42:20+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
দিনাজপুর সীমান্তে মিলল ১ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট
দিনাজপুর জেলা প্রতিনিধি
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটগুলোর সিজার মূল্য ৮০ হাজার টাকা।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন খানপুর বিওপির সদস্যরা জেলার জায়গীরপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: