লালপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের

সারাদেশ

নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি গ্রামে

2026-11-02T15:55:53+00:00
2026-11-02T15:55:53+00:00
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
মেহমান নিয়ে ব্যস্ত পরিবার
লালপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো মোছা. আফিয়া খাতুন ও মোছা. শিউলি আক্তার। আফিয়া ওই গ্রামের আনারুল ইসলামের একমাত্র মেয়ে। শিউলি আনারুলের ছোট ভাই সিরাজুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনারুল ইসলামের শ্যালিকা বেড়াতে আসায় বাড়িতে অতিথিদের নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। এর মধ্যে সকাল সাড়ে ১০টার পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাদের খোঁজ করতে থাকেন।

একপর্যায়ে দুপুরের দিকে দুই শিশুর মা বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে পানিতে তাদের ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, পুকুরটিতে তিনি মাছ চাষ করেন। পুকুরের পাশেই ওই পরিবারের রান্নাঘর। বাড়িতে অতিথি আসায় পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। খেলাধুলার কোনো একপর্যায়ে অসাবধানতাবশত শিশু দুটি পুকুরে পড়ে যেতে পারে বলে ধারণা করছেন তিনি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: