লাখাইয়ে পুলিশের পৃথক অভিযান, নারীসহ ৯ পলাতক আসামি গ্রেপ্তার

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মোড়াকরি গ্রামে পলাতক

2026-11-02T15:15:23+00:00
2026-11-02T15:15:23+00:00
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
লাখাইয়ে পুলিশের পৃথক অভিযান, নারীসহ ৯ পলাতক আসামি গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম 
লাখাইয়ে পুলিশের পৃথক অভিযান, নারীসহ ৯ পলাতক আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মোড়াকরি গ্রামে পলাতক আসামিদের বাড়িতে এবং পৃথক আরেকটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, রোববার রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার সরকার, বিপুল চন্দ্র দেবনাথ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ আলম, খায়রুল ইসলাম, আব্দুল ছালাম, অরবিন্দু ও ওয়াসিম সঙ্গীয় ফোর্স নিয়ে মোড়াকরি গ্রামে অভিযান চালান। এ সময় বিভিন্ন মামলার পলাতক সাত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মৃত জিতু মিয়ার ছেলে রফিক মিয়া (৫৪), অনু মিয়ার ছেলে আবদাল মিয়া (২৮), জুলু মিয়ার ছেলে কাজল মিয়া (৩৩), মৃত মতলিব মিয়ার ছেলে মারুফ মিয়া (৪৪), ফারুক মিয়ার ছেলে শান্ত মিয়া (২০), মৃত জিতু মিয়ার মেয়ে শিউলী বেগম (৩৮) ও তাঁর স্ত্রী আকাশী বেগম।

এদিকে, পৃথক অভিযানে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে রাতের টহল দেওয়ার সময় লাখাই উপজেলার ১ নম্বর ইউনিয়নের সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সন্তোষজনক জবাব দিতে না পারায় ফজল মিয়া (৩২) ও মাস্টার মিয়াকে (৩৫) ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করে থানায় নেওয়া হয়।

ফজল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত ওয়ারেস মিয়ার ছেলে। অপরজন লাখাই উপজেলার শিবপুর গ্রামের বাসেদ মিয়ার ছেলে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার (২ নভেম্বর) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে প্রিজনভ্যানে করে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: