ক্যাম্পাসে ক্যাম্পাসে গানের লড়াই, বিজয়ী ৩ বিশ্ববিদ্যালয়ে কোক স্টুডিওর কনসার্ট

বিনোদন ডেস্ক

বিনোদন

গান, ভোট আর তারুণ্যের উন্মাদনায় জমে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্টুডিওর গণ্ডি পেরিয়ে এবার সরাসরি শিক্ষার্থীদের কাছে যাচ্ছে জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম

2026-10-28T16:31:55+00:00
2026-10-28T16:31:55+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বিনোদন
ক্যাম্পাসে ক্যাম্পাসে গানের লড়াই, বিজয়ী ৩ বিশ্ববিদ্যালয়ে কোক স্টুডিওর কনসার্ট
বিনোদন ডেস্ক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৩১ পিএম 
সংগৃহীত ছবি
গান, ভোট আর তারুণ্যের উন্মাদনায় জমে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্টুডিওর গণ্ডি পেরিয়ে এবার সরাসরি শিক্ষার্থীদের কাছে যাচ্ছে জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ভোটের লড়াইয়ে এগিয়ে থাকা তিনটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে বিশেষ কনসার্ট। পাশাপাশি নিজেদের সংগীত প্রতিভা তুলে ধরে মঞ্চে গান গাওয়ার সুযোগও পাবেন শিক্ষার্থীরা।

‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ শীর্ষক এ আয়োজন শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পৌঁছাবে এ প্রতিযোগিতা।

২৬ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। এতে দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রতিযোগিতায় নিজেদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষার্থীদের ভোট দিতে হবে। এ জন্য নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাওয়া যাবে। কার্ডে থাকা ইউনিক কোড ক্যাম্পেইনের মাইক্রোসাইটে ব্যবহার করে পছন্দের বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোট দেওয়া যাবে।

কোন বিশ্ববিদ্যালয় কত ভোট পাচ্ছে, তা জানা যাবে লাইভ লিডারবোর্ডে। প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয় নিজেদের ক্যাম্পাসে একটি করে বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবে।

শুধু ভোটের লড়াই নয়, শিক্ষার্থীদের সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগও থাকছে এ আয়োজনে। ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ উদ্যোগের মাধ্যমে নিজেদের পছন্দের কোক স্টুডিও বাংলার গান গেয়ে পারফরম্যান্স রেকর্ড করতে পারবেন শিক্ষার্থীরা।

এ জন্য ক্যাম্পাসে স্থাপিত কোক স্টুডিও বাংলার বিশেষ রেকর্ডিং কিয়স্কে গিয়ে গানের কভার পরিবেশনা রেকর্ড করতে হবে। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে। ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিওর লিংক জমা দেওয়ার পর পারফরম্যান্স ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনগেজমেন্ট বিবেচনায় বিজয়ী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত শিক্ষার্থী ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ পাবেন।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, সংগীতের মাধ্যমে মানুষকে একত্র করা এবং নতুন প্রতিভাকে সামনে নিয়ে আসাই কোক স্টুডিও বাংলার অন্যতম লক্ষ্য। ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’-এর মাধ্যমে সেই অভিজ্ঞতা তরুণদের আরও কাছে পৌঁছে দিতে চান তাঁরা।

২০২২ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। অল্প সময়ের মধ্যেই বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে প্ল্যাটফর্মটি। বিভিন্ন ঘরানার সংগীত, নতুন সংগীতায়োজন ও ফিউশনধর্মী পরিবেশনার মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছে এটি।

প্রতিবেদন অনুযায়ী, কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। প্ল্যাটফর্মটির গানগুলোর মোট ভিউও পেরিয়েছে ৭৫ কোটি। এবার সেই জনপ্রিয়তাকে ক্যাম্পাসে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে নতুন সংগীত-উন্মাদনা তৈরির লক্ষ্য নিয়েছে আয়োজকেরা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: