ঠোঁটে গোলাপ, হাতে বন্দুক—শাহরুখের এক ঝলকেই ‘কিং’ নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক

বিনোদন

বয়স ৬০, কিন্তু পর্দায় তাঁর দাপট যেন আরও বেড়েছে! এক হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ, চোখেমুখে ভয়ংকর অভিব্যক্তি—এমনই এক বিধ্বংসী অবতারে

2026-10-27T18:29:07+00:00
2026-10-27T18:29:07+00:00
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
বিনোদন
ঠোঁটে গোলাপ, হাতে বন্দুক—শাহরুখের এক ঝলকেই ‘কিং’ নিয়ে তোলপাড়
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পিএম 
সংগৃহীত ছবি
বয়স ৬০, কিন্তু পর্দায় তাঁর দাপট যেন আরও বেড়েছে! এক হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ, চোখেমুখে ভয়ংকর অভিব্যক্তি—এমনই এক বিধ্বংসী অবতারে হাজির হলেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। অ্যাকশন আর রোমান্সের মিশেলে শাহরুখের এই লুক সিনেমাটি ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ করেন শাহরুখ। পোস্টারে তাঁকে দেখা গেছে হাতে বন্দুক নিয়ে আগুনের মধ্য দিয়ে এগিয়ে আসতে। মুখে গোলাপ, চেহারায় রুক্ষতা আর চোখে তীক্ষ্ণ দৃষ্টি—সব মিলিয়ে একেবারেই ভিন্ন রূপে ধরা দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। 

পোস্টারের সঙ্গে শাহরুখের ক্যাপশনও নজর কেড়েছে। তিনি লিখেছেন, ‘আজ ফির ইয়াদ আয়া… কাতিল নেহি… আশিক হুঁ।’ অর্থাৎ, ‘আজ আবার মনে পড়ে গেল—খুনি নই, প্রেমিক।’ সংলাপটি শাহরুখের পুরোনো রোমান্টিক ইমেজের সঙ্গে নতুন অ্যাকশন অবতারের এক অদ্ভুত সমন্বয় তৈরি করেছে।

শাহরুখের এই ক্যাপশন ভক্তদের মনে করিয়ে দিয়েছে তাঁর ১৯৯৯ সালের সিনেমা ‘বাদশাহ’র কথা। নতুন পোস্টারের সংলাপ ও গোলাপ হাতে তাঁর উপস্থিতিতে অনেকে পুরোনো শাহরুখের রোমান্টিক ইমেজের সঙ্গে নতুন ‘কিং’-এর মিল খুঁজছেন। ফলে পোস্টারটি শুধু অ্যাকশনপ্রেমীদের নয়, দীর্ঘদিনের শাহরুখ-অনুরাগীদের মধ্যেও নস্টালজিয়া তৈরি করেছে। 

‘কিং’ সিনেমার সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো—এতে প্রথমবারের মতো বড় পর্দায় মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করবেন শাহরুখ খান। সুহানা ২০২৩ সালে ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। বাবা-মেয়ের এই প্রথম বড় পর্দার জুটি নিয়েও দর্শকের আগ্রহ তুঙ্গে। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অর্জুন ওয়ার্সির মতো তারকারা। ‘পাঠান’-এর পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় দেখা যাবে শাহরুখকে। সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।

নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। অ্যাকশনধর্মী এই সিনেমায় শাহরুখকে ঠিক কী ধরনের চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে নতুন পোস্টারের আগুনঝরা আবহ ও তাঁর রহস্যময় উপস্থিতি সিনেমাটির অ্যাকশননির্ভর গল্প নিয়ে কৌতূহল বাড়িয়েছে। 

একদিকে বন্দুক, অন্যদিকে গোলাপ—‘কিং’-এর পোস্টারে শাহরুখ যেন বুঝিয়ে দিলেন, তাঁর চরিত্রে ভয়ংকর অ্যাকশনের পাশাপাশি প্রেমেরও জায়গা রয়েছে। এখন দেখার বিষয়, বড়দিনে পর্দায় এসে এই ‘কিং’ বক্স অফিসে কতটা রাজত্ব করতে পারেন!


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: