শহর থেকে হারাচ্ছে কাক, ছবি আর কবিতায় তাদের বাঁচিয়ে রাখতে চান ভাবনা

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী হিসেবে পরিচিত আশনা হাবিব ভাবনার পরিচয় শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়। নাচ, ছবি আঁকা ও লেখালেখিতেও রয়েছে তাঁর আগ্রহ ও

2026-10-26T15:52:59+00:00
2026-10-26T15:52:59+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
বিনোদন
শহর থেকে হারাচ্ছে কাক, ছবি আর কবিতায় তাদের বাঁচিয়ে রাখতে চান ভাবনা
বিনোদন ডেস্ক
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৫২ পিএম 
সংগৃহীত ছবি
অভিনেত্রী হিসেবে পরিচিত আশনা হাবিব ভাবনার পরিচয় শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়। নাচ, ছবি আঁকা ও লেখালেখিতেও রয়েছে তাঁর আগ্রহ ও দক্ষতা। নিজের আঁকা ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার কাকের একটি ছবি এঁকে এই পাখির প্রতি গভীর ভালোবাসা ও হারিয়ে যাওয়ার আশঙ্কার কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কাকের একটি চিত্র প্রকাশ করেন ভাবনা। ছবির সঙ্গে দেওয়া তাঁর বার্তায় ফুটে উঠেছে কাকদের প্রতি মমতা এবং নিজের শিল্পের মাধ্যমে তাদের স্মৃতি ও অস্তিত্ব ধরে রাখার প্রত্যয়।

ভাবনা লিখেছেন, ‘আমার ছবি, আমার কবিতা, আর আমার রেখে যাওয়া প্রতিটি শব্দে কাকেরা চিরকাল বেঁচে থাকবে। আমি তাদের কথা বলে যাব, তাদের ছবি আঁকব, আমার শিল্পে তাদের জন্য জায়গা করে দেব। কারণ আমি তাদের বিশ্বাস করি, তাদের গভীরভাবে ভালোবাসি। আমাদের দুজনের মধ্যকার নীরব ভাষার কোথাও আমি বিশ্বাস করি, তারাও আমাকে ভালোবাসে।’

একসময় ঢাকা শহরের অলিগলি, বাড়ির ছাদ ও আশপাশের পরিবেশে কাকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নগরজীবনের পরিচিত এই পাখিকে ঘিরেই ভাবনার এমন আবেগী প্রকাশ অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর বার্তায় উঠে এসেছে শহরের পরিবেশে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় ও জায়গা থাকার আকাঙ্ক্ষাও।

কাকদের নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে ভাবনা বলেন, তিনি এমন একটি শহর কল্পনা করেন, যেখানে কাকদের হারিয়ে যাওয়ার ভয় থাকবে না, আশ্রয়হীন হতে হবে না তাদের।

তাঁর ভাষায়, ‘আমি এমন এক শহরের স্বপ্ন দেখি, যে শহর কেবল কাকদের হবে। যে শহরের আকাশ তাদের, ছাদের কার্নিশগুলো তাদের। যে শহরে তারা নির্ভয়ে বেঁচে থাকতে পারবে, প্রত্যাখ্যাত হওয়ার ভয় ছাড়াই; নিজেদের জন্য একটুখানি জায়গা চেয়ে কাউকে কখনো কিছু বলতে হবে না তাদের।’

ভাবনার এই বক্তব্যে কেবল একটি পাখির প্রতি ভালোবাসাই নয়, নগরজীবনে প্রাণীদের নিরাপদে বেঁচে থাকার জায়গা নিয়েও তাঁর ভাবনার প্রকাশ ঘটেছে। নিজের ছবি, কবিতা ও শব্দের মধ্য দিয়ে কাকদের উপস্থিতি ধরে রাখতে চান তিনি।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন ভাবনা। সম্প্রতি তানবীর হাসানের ‘যাযাবর’ সিনেমার শুটিং করেছেন তিনি। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন আব্দুল নূর সজল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। এ ছাড়া ভাবনার হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: