জন্মের পরই রাজকীয় পোজ, ‘বেবি কিং’কে নিয়ে নেটদুনিয়ায় মাতামাতি

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

জন্মের পরপরই পায়ের ওপর পা তুলে, মাথার নিচে হাত রেখে আরাম করে শুয়ে আছে এক নবজাতক। শিশুটির এমন ব্যতিক্রমী ভঙ্গির

2026-10-19T18:41:22+00:00
2026-10-19T18:41:22+00:00
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সোশ্যাল মিডিয়া
জন্মের পরই রাজকীয় পোজ, ‘বেবি কিং’কে নিয়ে নেটদুনিয়ায় মাতামাতি
অনলাইন ডেস্ক
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৪১ পিএম 
সংগৃহীত ছবি
জন্মের পরপরই পায়ের ওপর পা তুলে, মাথার নিচে হাত রেখে আরাম করে শুয়ে আছে এক নবজাতক। শিশুটির এমন ব্যতিক্রমী ভঙ্গির ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ বিস্ময় প্রকাশ করছেন, আবার কেউ মজার মন্তব্যে মাতাচ্ছেন নেটদুনিয়া।

কায়রোভিত্তিক এক চিকিৎসকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া শিশুটির শরীরে তখনো জন্মের সময়কার সাদা আস্তরণ লেগে রয়েছে। এর মধ্যেই এক পায়ের ওপর অন্য পা তুলে এবং মাথার নিচে হাত রেখে বেশ আয়েশি ভঙ্গিতে শুয়ে থাকতে দেখা যায় তাকে।

জন্মের পরপরই শিশুটির এমন স্বচ্ছন্দ ভঙ্গি দেখে অবাক হয়েছেন অনেকে। ভিডিওটি ঘিরে নানা রকম রসিক মন্তব্যও করছেন নেটিজেনরা। কেউ কেউ মজা করে বলছেন, পৃথিবীতে এসেই যেন সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলেছে শিশুটি। আরেকজনের মন্তব্য, ‘আমি জন্মেছি, আর আমি ক্লান্ত। একটু আরাম করা দরকার।’

নবজাতকের এই রাজকীয় ভঙ্গি দেখে চিকিৎসক ভিডিওটির ক্যাপশন দিয়েছেন ‘বেবি কিং’। শিশুটির এমন অভিব্যক্তি ও শোয়ার ধরন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠেছে।

নবজাতকের অদ্ভুত বা মজার ভঙ্গিতে ভাইরাল হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। চলতি বছরেও আরেক নবজাতক আলোচনায় এসেছিল। জন্মের কয়েক মিনিটের মধ্যেই শিশুটিকে চিকিৎসকের স্টেথোস্কোপ শক্ত করে ধরে থাকতে দেখা যায়। তার মুখের অভিব্যক্তিও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম রসিকতার জন্ম দিয়েছিল।

সূত্র: গালফ নিউজ


Loading...
Loading...

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: