টকশোর মঞ্চে আর ফিরছেন না গোলাম মাওলা রনি, দিলেন বিদায়ের ঘোষণা

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

টেলিভিশনের আলোচিত টকশো থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।সোমবার (১৩ জুলাই) নিজের

2026-07-13T19:32:35+00:00
2026-07-13T19:32:35+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
টকশোর মঞ্চে আর ফিরছেন না গোলাম মাওলা রনি, দিলেন বিদায়ের ঘোষণা
অনলাইন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম 
গোলাম মাওলা রনি। ছবি: সংগৃহীত
টেলিভিশনের আলোচিত টকশো থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি জানান, এখন থেকে আর কোনো টকশোতে অংশ নেবেন না। কেন এমন সিদ্ধান্ত—তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ‘আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশা আল্লাহ।’

তবে কী কারণে তিনি টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

গোলাম মাওলা রনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ভিত্তিক টকশোতে নিয়মিত অংশ নিয়ে আসছিলেন। তার হঠাৎ এ ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।


  বিষয়:   টকশোর মঞ্চে  ফিরছেন না  গোলাম মাওলা রনি  দিলেন বিদায়ের ঘোষণা 


Loading...
Loading...

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: