মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না

ভোরের ডাক ডেস্ক

সোশ্যাল মিডিয়া

ক্রিকেট মাঠে অসংখ্য লড়াই ও নেতৃত্বগুণের জন্য কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজনীতিতেও সক্রিয়

2026-05-14T17:04:41+00:00
2026-05-14T17:04:41+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সোশ্যাল মিডিয়া
বাবাকে আবেগঘন অনুরোধ মাশরাফির
মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:০৪ পিএম 
ফাইল ছবি
ক্রিকেট মাঠে অসংখ্য লড়াই ও নেতৃত্বগুণের জন্য কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজনীতিতেও সক্রিয় ছিলেন এ তারকা।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর লোকচক্ষুর আড়ালে আছেন তিনি। মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না বলে অনুরোধ করেছেন অভিমানী মাশরাফি—সম্প্রতি এমনটিই জানিয়েছেন তার বাবা গোলাম মর্তুজা।

তিনি বলেন, ‘ভালো নেই মাশরাফি। এক ধরনের জেলখানায় অন্তরীণ আছে ২ বছরের মতো।

মাশরাফির জীবনে এখন আর কোনো জীবন নেই। কথা হয়, খুব কম কথা হয়। সেই হাসিখুশি মাশরাফি আর নেই। সে খুব আঘাত পেয়েছে।

একটা কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। মাশরাফি বলেছে, আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না।’

পরিবারের আয়-রোজগার নিয়ে গোলাম মর্তুজা বলেন, ‘খুবই করুণ অবস্থা। একেবারে পথের ফকির বলতে গেলে। আমাদের তো নগদ টাকা-পয়সা নাইও, ছিলও না।

টুকটাক করেই চলে। আমরা ধানাই-পানাই, ধান্দাবাজি করে খাওয়া কোনো দিন করিনি। পছন্দও করি না। কেউ বলতে পারবে না কোনো কিছুর সঙ্গে আমরা জড়িত। 

না আমি, তার ছেলে তো একেবারেই না, আমার পরিবারের কেউ না, কেউ না। আমাদের জমিজমা আছে, খামার আছে—এগুলো করে খাই।’

সূত্র : কালবেলা


  বিষয়:   মাশরাফি 


Loading...
Loading...

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: