মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

সোশ্যাল মিডিয়া

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা পরিশোধের নির্দেশ

2026-08-07T17:04:44+00:00
2026-08-07T17:04:44+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সোশ্যাল মিডিয়া
শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি
মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম 
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, এই অর্থ শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা তহবিলে জমা দিতে হবে। পাশাপাশি আগামী পাঁচ বছর শিশুদের নিরাপত্তা জোরদারে ফেসবুক ও ইনস্টাগ্রামে একাধিক পরিবর্তন আনতেও প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউ মেক্সিকোর সান্তা ফের ফার্স্ট জুডিশিয়াল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ব্রায়ান বিডশাইড বৃহস্পতিবার এ রায় দেন। ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল রাউল তোরেসের করা মামলায় আদালত বলেন, মেটার কার্যক্রম শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছে এবং জনস্বার্থের জন্য ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

মামলায় অভিযোগ করা হয়, ফেসবুক ও ইনস্টাগ্রাম এমনভাবে নকশা করা হয়েছে যাতে শিশু-কিশোরেরা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আসক্ত হয়ে থাকে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের যৌন হয়রানি থেকে সুরক্ষায় প্রতিষ্ঠানটি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

রায়ে মেটাকে মাসিক ব্যবহারসীমা নির্ধারণ, অতিরিক্ত নোটিফিকেশন কমানো, অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে প্রাপ্তবয়স্কদের যোগাযোগে কঠোর নিয়ন্ত্রণ, এআই চ্যাটবটের নিরাপত্তা জোরদার এবং শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আরও কঠোরভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে মেটা জানিয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। প্রতিষ্ঠানটির দাবি, কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং ভুল তথ্যের ভিত্তিতে আনা অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।

এদিকে আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় ২৯টি অঙ্গরাজ্যের করা আরেকটি বড় মামলার মুখোমুখি হবে মেটা। সেখানে অভিযোগ করা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রাম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিশু-কিশোরেরা প্ল্যাটফর্মে আসক্ত হয়ে পড়ে এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। মামলায় হারলে প্রতিষ্ঠানটিকে আরও বড় অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হতে পারে।


Loading...
Loading...

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: