ইশরাকের অস্ত্র হাতে নামার জন্য সরকারকে দায়ী করলেন আখতার

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়

2026-10-19T14:52:21+00:00
2026-10-19T14:56:57+00:00
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রাজনীতি
ইশরাকের অস্ত্র হাতে নামার জন্য সরকারকে দায়ী করলেন আখতার
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:৫২ পিএম  আপডেট: ১৯.১০.২০২৬ ২:৫৬ পিএম
সংগৃহীত ছবি
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ইশরাক-কাণ্ডের মধ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আবারও সামনে এসেছে।

তিনি বলেন, দেশে মাদক নির্মূলে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কার্যত অকার্যকর অবস্থায় রয়েছে। দেশের সীমান্ত অরক্ষিত থাকায় সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করছে। এসব মাদক প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির সদস্য সচিব বলেন, শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—সরকারের উদ্যোগে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত উন্নয়নে প্রয়োজন বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ।

ইশরাকের পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন আখতার হোসেন। তাঁর ভাষ্য, ইশরাকের পদত্যাগের বিষয়টি কি শুধু অস্ত্র সামনে আনার ঘটনার সঙ্গে সম্পর্কিত, নাকি এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেরও কোনো ভূমিকা রয়েছে—তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। সীমান্ত সুরক্ষিত করার পাশাপাশি অবৈধ মাদক প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আখতার হোসেনের মতে, শুধু লোকদেখানো পদক্ষেপ কিংবা ইশরাকের পদত্যাগের মতো কোনো ঘটনার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। এ জন্য অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, মন্ত্রীর ব্যর্থতার বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কাছে তাঁদের এটাই দাবি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: