তৌসিফের হাত ধরে পর্দায় নীহার অভিষেক, কে এই সুন্দরী?

বিনোদন ডেস্ক

বিনোদন

মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু। এরপর একে একে শতাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ। এবার অভিনয়ের জগতে আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে তরুণী

2026-10-07T17:23:16+00:00
2026-10-07T17:23:16+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বিনোদন
তৌসিফের হাত ধরে পর্দায় নীহার অভিষেক, কে এই সুন্দরী?
বিনোদন ডেস্ক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:২৩ পিএম 
সংগৃহীত ছবি
মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু। এরপর একে একে শতাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ। এবার অভিনয়ের জগতে আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে তরুণী নীহা চৌধুরীর। আর প্রথম একক নাটকেই জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হচ্ছে নীহার। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।

অভিনয়ে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে নীহা বলেন, মডেলিংয়ের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকলেও অভিনয়ের অভিজ্ঞতা তার জন্য একেবারেই নতুন। ক্যামেরার সামনে আগে দাঁড়ালেও একক নাটকে অভিনয় এবারই প্রথম। শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও তৌসিফ মাহবুব ও পুরো টিমের সহযোগিতায় কাজটি ভালোভাবেই শেষ করতে পেরেছেন তিনি।

প্রথম নাটকেই তৌসিফের মতো জনপ্রিয় অভিনেতাকে সহশিল্পী হিসেবে পেয়ে স্বাভাবিকভাবেই বাড়তি উত্তেজনা কাজ করেছে নীহার মধ্যে। তবে শুটিংয়ের সময় তৌসিফের সহযোগিতায় দ্রুতই সেই জড়তা কেটে যায় বলে জানান তিনি।

নীহার ভাষ্য, তৌসিফ ভীষণ সহযোগিতাপরায়ণ এবং আন্তরিক। সংলাপ বলা থেকে শুরু করে দৃশ্য কীভাবে করলে ভালো হবে—বিভিন্ন বিষয়ে তিনি সহযোগিতা করেছেন। ফলে প্রথম কাজের নার্ভাসনেস অনেকটাই কমে যায়।

নতুন সহশিল্পী প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, একসময় তিনিও নতুন ছিলেন। তখন সুযোগ না পেলে আজকের অবস্থানে আসা সম্ভব হতো না। তাই নতুনদের জন্য তার সবসময় শুভকামনা থাকে।

নীহা অভিনয়ে নতুন হলেও মডেলিংয়ের অভিজ্ঞতা থাকায় ক্যামেরার সামনে কাজ করা তার জন্য তুলনামূলক সহজ হয়েছে বলেও জানান তৌসিফ। তাঁর মতে, মনোযোগ দিয়ে কাজ করলে নীহার ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে।

গোপালগঞ্জে জন্ম নেওয়া নীহার বেড়ে ওঠা ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। ২০২৪ সালের শুরুতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নীহা। এরই মধ্যে শতাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করছেন।

অভিনয়ে নিজেকে আরও প্রস্তুত করতে প্রাচ্যনাট্যে ছয় মাসের একটি কোর্সও সম্পন্ন করেছেন নীহা। এখন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিয়মিত হওয়ার লক্ষ্য তার।

‘ছুঁয়ে দিলাম তোমায়’ নীহার প্রথম একক নাটক হলেও এর মাধ্যমে দর্শকের সামনে তার নতুন পরিচয় কতটা তৈরি হয়, সেটিই এখন দেখার অপেক্ষা। ৯ অক্টোবর নাটকটি প্রকাশের পর মিলবে সেই উত্তর।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: